বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৬ দশমিক ৩৯ বিলিয়ন মার্কিন ডলারে।

শনিবার (১৭ অক্টোবর) এ তথ্য প্রকাশ করে কেন্দ্রীয় ব্যাংক।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম৬ পদ্ধতিতে হিসাব করলে রিজার্ভের পরিমাণ দাঁড়ায় ৩১ দশমিক ৫৮ বিলিয়ন মার্কিন ডলার। আন্তর্জাতিক তুলনার ক্ষেত্রে সংস্থাটি সাধারণত এই পদ্ধতি ব্যবহার করে।