এআই ও ছবি ব্যবহারের মানদণ্ড
হালনাগাদ: 2026-10-16
গবেষণা, লেখা ও ছবি তৈরিতে এআই সহায়তা করতে পারে; তথ্য, তারিখ, সূত্র ও প্রেক্ষাপট যাচাইয়ের দায়িত্ব প্রকাশনার। সাবলীল ভাষা বা ভাইরাল হওয়া সত্যতার প্রমাণ নয়। বানানো প্রতিবেদক, উদ্ধৃতি বা সরাসরি পরীক্ষা করার দাবি গ্রহণযোগ্য নয়।
আগে সংবাদ-সংশ্লিষ্ট মূল বা বৈধভাবে ব্যবহারযোগ্য আলোকচিত্র খোঁজা হয়। ব্যক্তি, স্থান, ঘটনা ও তারিখ মিলিয়ে দেখতে হয়। শুধু “ভিয়া”, “সংগৃহীত” বা গুগলে পাওয়া অনুমতি নয়। ফাইল ছবি বর্তমান ঘটনার ছবি হিসেবে দেখানো যাবে না।
বাস্তব ছবি খোঁজার পর বিশেষ প্রয়োজনে প্রতীকী এআই চিত্র ব্যবহার করা যায়; সেটি স্পষ্টভাবে চিহ্নিত থাকবে। কম্পোজিট ছবি দিয়ে ঘটেনি এমন সাক্ষাৎ, ঘটনা বা পরীক্ষা সত্য বলে বোঝানো যাবে না।
ভিন্ন সংবাদে একই সাধারণ ছবি বারবার ব্যবহার এড়ানো হয়। ওয়েবসাইটে ছবির পরিচিতি ও অধিকার-সংক্রান্ত তথ্য থাকে; সামাজিক মাধ্যমে অনুমোদিত নকশা অনুসরণ করা হয়। বিভ্রান্তিকর ছবি দেখলে আমাদের জানান।
