২০২৬ সালের এসএসসি পরীক্ষায় বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। সোমবার (১৯ অক্টোবর) বোর্ডের ওয়েবসাইটের এসএসসি কর্নারে ‘এসএসসি স্কলারশিপ ২০২৬’ শিরোনামে তালিকাটি প্রকাশ করা হয়।

এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে দুটি বৃত্তি দেওয়া হবে—মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি।

মেধাবৃত্তি পাওয়া প্রত্যেক শিক্ষার্থী মাসে ৬০০ টাকা এবং সাধারণ বৃত্তি পাওয়া প্রত্যেক শিক্ষার্থী মাসে ৩৫০ টাকা করে পাবেন। প্রথম আলো এ তথ্য জানিয়েছে।

এ ছাড়া বইপত্র ও যন্ত্রপাতি কেনার জন্য এককালীন অনুদান আছে। মেধাবৃত্তিতে বছরে ৯০০ টাকা এবং সাধারণ বৃত্তিতে বছরে ৪৫০ টাকা করে দেওয়া হবে।

বৃত্তির তালিকা দেখতে শিক্ষার্থীরা ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের এসএসসি কর্নারে যেতে পারবেন। সেখানে ১৯ অক্টোবর তারিখে প্রকাশিত তালিকার লিংক রয়েছে।

ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে বলা হয়েছে, এসএসসি বৃত্তি ২০২৬–এর তালিকা ১৯ অক্টোবর হালনাগাদ করা হয়েছে। বৃত্তির টাকা কবে থেকে বিতরণ শুরু হবে, সে বিষয়ে প্রকাশিত তালিকায় বিস্তারিত কিছু উল্লেখ নেই।